West Bengal

2 years ago

Tathagata Roy:মুম্বাইয়ে বিরোধীদের বৈঠককে তোপ তথাগতর

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ১ সেপ্টেম্বর  : মুম্বাইয়ে বিরোধীদের বৈঠককে টুইটারে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় এবং বিজেপি-র আইনজীবী নেতা তরুণজ্যোতি তিওয়ারি।

তথাগতবাবু লিখেছেন, ”ক্লাউনদের দল যারা নিজেদের আইএনডিআইএ. বলছেন, তাঁরা ভালো করেই জানেন দেশ তাঁদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে না। কারণ তাঁরা একজন প্রধানমন্ত্রী প্রার্থীকে বাদ দিন, একজন আহ্বায়কও নির্বাচন করতে পারছেন না। একই কারণে পশ্চিমবঙ্গ বিজেপিকে ভোট দেবে না যতক্ষণ না (রাজ্যে বিজেপির একটা মুখ তৈরি হয়)।

অন্যদিকে ভারতীয় যুব জনতা মোর্চার রাজ্য সহ সভাপতি তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি টুইটারে লিখেছেন, “তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোটের বৈঠকে সীতারাম ইয়েচুরি ক্যাটারিং এর অর্ডার পেয়েছিল মনে হয়।।

তারা নাকি তৃণমূলের সাথে কোন রকম জোটে নেই.....আজব সার্কাস দল একটা।।”


You might also like!