West Bengal

2 years ago

TMC leader killed in Haroa: হাড়োয়ায় তৃণমূলের জয়ী প্রার্থীকে গুলি করে খুন, তদন্ত শুরু পুলিশের

TMC leader killed in Haroa
TMC leader killed in Haroa

 

হাড়োয়া, ১৩ আগস্ট : পঞ্চায়েতে বোর্ড গঠনের পরেও খুন! উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। নিহত তৃণমূল নেতার নাম শেখ সাহেব আলি। হাড়োয়ার সামলার পঞ্চায়েত সদস্য ছিলেন শেখ সাহেব আলি। শনিবার রাতে বাড়ি ফেরার পথে তাঁকে ঘিরে ধরে গুলি চালায় আততায়ীরা। ৮ থেকে ১০ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই তৃণমূল নেতা।

এরপর রাস্তায় তৃণমূল নেতার দেহ রেখে মাঝরাত পর্যন্ত বিক্ষোভ দেখাতে থাকেন তাঁর অনুগামীরা। বাইকে আগুন ও ভাঙচুর করা হয়। হামলার অভিযোগ তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। দলীয় সূত্রের খবর, শনিবার রাতে মোটরবাইকে চেপে বাড়ি ফেরার পথে শামলাবাজার এলাকায় তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চলে। পুলিশের দাবি অন্তত চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছে। স্থানীয়দের দাবি, ৮-১০ রাউন্ড গুলি চলে। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন সাহেব। রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!