Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

3 months ago

Bengal Forecast: আবহাওয়া মনোরমই, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

Heavy Rain in South Bengal
Heavy Rain in South Bengal

 

কলকাতা, ১৫ জুন : বর্ষা প্রবেশ করলেও আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলার আবহাওয়া থাকবে মূলত মেঘাচ্ছন্ন, মাঝেমধ্যেই কয়েক পশলা বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও তেমন সতর্কতা নেই। বৃষ্টি হলেও, আপাতত তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আবহাওয়া থাকবে মনোরমই। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত দুর্যোগের সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী শনিবার পর্যন্ত রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

You might also like!