Breaking News
 
Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় Priyanka Gandhi: জাতীয় হকি দলের জার্সির রং বদল নিয়ে কেন্দ্রকে নিশানা প্রিয়াঙ্কার Tapas Roy: শিল্পায়নের রোডম্যাপ তৈরি, দুর্গাপুরে উদ্যোক্তাদের মুখোমুখি শিল্পমন্ত্রী

 

West Bengal

2 years ago

Cyclone Remal Update: শুরু হয়েছে জলোচ্ছ্বাস, পর্যটকদের সমুদ্রের ধার থেকে সরাতে হিমশিম অবস্থা পুলিশ প্রশাসনের

The police administration is struggling to remove the tourists from the sea
The police administration is struggling to remove the tourists from the sea

 

কাঁথি, ২৬ মে: ধেয়ে আসছে ‘রেমাল’। দিঘায় শুরু হয়েছে জলোচ্ছ্বাস। আর সেই ‘মনোরম’ দৃশ্য দেখতেই দিঘার সমুদ্রের পাড়ে ভিড় জমিয়েছেন পর্যটকরা। ‘অত্যুৎসাহী’ সেই পর্যটকদের সমুদ্রের ধার থেকে সরাতে রবিবার সকালে রীতিমতো হিমশিম খেতে হল পুলিশ প্রশাসনকে। লাঠি উঁচিয়ে তেড়ে গেলেন তাঁরা। তার পরেও ইতিউতি ভিড় জমাচ্ছেন পর্যটকরা। ঝড়ের তাণ্ডবের কথা মাথায় রেখে পর্যটকদের দিঘা ছাড়ার আর্জি জানিয়ে মাইকিং করছে প্রশাসন।

রবিবার সকাল থেকেই আকাশ কালো। সঙ্গে দমকা হাওয়া, প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাস। তার পরেও পর্যটকদের ঘরে আটকানো যায়নি। উত্তাল সমুদ্রে স্নান করতে নেমেছেন বহু পর্যটক। আবার সুমদ্রের ধারেও জড়ো হয়েছেন অনেকে। জলোচ্ছ্বাস দেখতে। তবে সকাল থেকেই সতর্ক পুলিশ প্রশাসন। মাইকিং করছে তারা। রাস্তায় নেমে আমজনতাকে সতর্ক করেছেন। তাতেও কাজ না হওয়ায় লাঠি উচিয়ে তাড়া করেছে পুলিশ। কোথাও কোথাও লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় রেমালের (ল্যান্ডফলের সময় যত এগোচ্ছে রাজ্যজুড়ে খারাপ হচ্ছে আবহাওয়া। সমুদ্র উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। দিঘার সমুদ্রে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। পর্যটকদের স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীদের সৈকতে কড়া নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে নামার বারণ রয়েছে। তাঁদেরকে পরিবার নিয়ে সতর্কতা মেনে সমুদ্রতট ছেড়ে সুরক্ষিত জায়গায় সরে যেতে বলা হয়েছে।


You might also like!