Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

West Bengal

2 years ago

Weather Update Today: ৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়,পঞ্চম দফার ভোটে ভিজল দক্ষিণবঙ্গের একাধিক জেলা

Weather Update Today
Weather Update Today

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল দুপুরের মধ্যেই ঝমঝমে বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলা। ভিজবে উত্তরবঙ্গও।

ইতিমধ্যেই কলকাতার কিছু কিছু এলাকায় আকাশ অন্ধকার করে মেঘ জমেছে। বৃষ্টিও শুরু হয়েছে মধ্য কলকাতা-সহ শহরের বিভিন্ন অংশে। তবে হাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণের পাঁচ জেলায় বজ্রগর্ভ মেঘের ব্যাপারেও সতর্ক করেছেন আবহবিদেরা।

রবিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় বঙ্গের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আর এর জেরেই আগামী তিন দিন দক্ষিণঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে দুর্যোগের সম্ভাবনা।

সোমবার পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলিতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এদিন বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়েছিল মে মাসের শেষের দিকেই একটি সাইক্লোন ধেয়ে আসতে পারে। এই প্রসঙ্গে রবিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ২২ মে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে এই সিস্টেম উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে। মধ্য বঙ্গোপসাগরে আগামী শুক্রবার তা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে তা সাইক্লোনে পরিণত হবে কিনা, তা নিয়ে আলিপুর আবহাওয়া দফতর এখনও কিছু জানায়নি। হাওয়া অফিস সূত্রে খবর, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

উত্তরবঙ্গের দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতেই সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কালিম্পং ও কোচবিহারে সোম এবং মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।


You might also like!