Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

son killed the mother:মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল ছেলে

The son killed the mother with a sharp weapon
The son killed the mother with a sharp weapon

 


মথুরাপুর, ২১ মে : মাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠল নিজের ছেলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার কাটানদিঘি এলাকায়। নিহত মহিলার নাম জাহানারা বিবি। অভিযুক্ত ছেলে রফিকুল গাজীকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন রফিকুল গাজী, তার চিকিৎসা চলছিল। শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে মা এর সাথে বচসা শুরু হলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের মাকে খুন করে সে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জাহানারা বিবি। পরে ঘটনার খবর দেওয়া হয় মথুরাপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জাহানারা বিবিকে উদ্ধার করে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। অন্যদিকে ঘটনায় অভিযুক্ত ছেলে রফিকুল গাজীকে আটক করেছে পুলিশ। অন্যদিকে দেহ ময়না তদন্তের জন্য ডায়মন্ড হাবরা পুলিশ মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…