Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

2 months ago

Bengal Weather Forecast: কালো মেঘে ঢেকেছে আকাশ; শুরু বৃষ্টি, দক্ষিণবঙ্গে সাময়িক স্বস্তি

Bengal Weather Forecast
Bengal Weather Forecast

 

কলকাতা, ১৬ এপ্রিল : হাঁসফাঁস গরমের মধ্যে অবশেষে স্বস্তি। ফের বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার সকালে কালো মেঘে ঢেকে যায় শহর ও শহরতলির আকাশ। শুরু হয় বৃষ্টিও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিমের জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে, ১৮ এপ্রিলের পর ফের শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বাড়বে গরম ও অস্বস্তি। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ১৬-১৭ এপ্রিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বইবে দমকা হাওয়া। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ১৮ এপ্রিল থেকে ফের শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ১৬-১৭ তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় বৃষ্টি হতে পারে।

You might also like!