West Bengal

2 years ago

Amrit Bharat Project: ভার্চুয়ালি এনএফ রেলের অধীন ৫৬টি স্টেশনের পুনঃবিকাশের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী

Amrit Bharat Project
Amrit Bharat Project

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেলওয়ে পরিকাঠামোগুলিকে নতুন রূপ দেওয়ার লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  ৬ আগস্ট অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ৫৬টি স্টেশনের পুনঃবিকাশের জন্য ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অসমের রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া ও মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা নারেঙ্গি স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া নাগাল্যান্ডের রাজ্যপাল ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী যথাক্রমে উপস্থিত থাকবেন ডিমাপুর ও উদয়পুর রেলওয়ে স্টেশনে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সংশ্লিষ্ট রাজ্যের সাংসদ, স্থানীয় বিধায়ক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন স্টেশনে উপস্থিত থাকবেন।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে খবর দিয়ে জানান, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ৫৬টি স্টেশনের মধ্যে অসমের ৩২টি, ত্রিপুরায় তিনটি, পশ্চিমবঙ্গে ১৬টি, বিহারে তিনটি এবং নাগাল্যান্ড ও মেঘালয়ে একটি করে স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে। ১,৯৬০ কোটি টাকা এই ৫৬টি স্টেশনের পুনঃবিকাশের জন্য ব্যবহার করা হবে। এর মধ্যে কয়েকটি প্রধান স্টেশন হলো অসমের নারেঙ্গি, জাগিরোড, ডিব্রুগড়, শিবসাগর টাউন; ত্রিপুরার উদয়পুর, ধর্মনগর, কুমারঘাট; পশ্চিমবঙ্গের নিউ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি রোড, হাসিমারা; বিহারের কিষাণগঞ্জ, ঠাকুরগঞ্জ, বারসোই জংশন, নাগাল্যান্ডের ডিমাপুর এবং মেঘালয়ের মেন্দিপাথার।

ভারতীয় রেলওয়ে স্টেশনগুলির উন্নয়নের জন্য সম্প্রতি অমৃত ভারত স্টেশন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে দীর্ঘমেয়াদি পদ্ধতিতে ক্রমাগতভাবে স্টেশনগুলির উন্নয়নের বিবেচনা করা হয়েছে। রেল ব্যবহারকারীদের জন্য উত্তম ও উন্নত সুযোগ-সুবিধা সহ উত্তর-পূর্বাঞ্চলের রেল পরিকাঠামোর আধুনিকীকরণের প্রতিশ্রুতি এই প্রকল্পের অধীনে উন্নয়নের মাধ্যমে প্রতিফলিত হবে।

You might also like!