Breaking News
 
CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি

 

Mritunjay Burman Death Case : মৃত্যুঞ্জয়ের দেহ সমাহিত রাখার সিদ্ধান্ত পরিবারের

Mritunjay Burman Death Case
Mritunjay Burman Death Case

 

কালিয়াগঞ্জ, ২৮ এপ্রিল  : কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে নিহত মৃত্যুঞ্জয় বর্মনের দেহ ময়নাতদন্তের পর বাড়ি পৌঁছল । তবে দেহ দাহ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন পরিবারের সদস্যরা। দেহ তাঁরা সমাধিস্থ করে রেখেছেন। দ্বিতীয়বার ময়নাতদন্ত ও সিবিআই তদন্তের দাবিতে দ্রুত আদালতের দ্বারস্থ হওয়ার পদক্ষেপ করছেন তাঁরা। মৃত্যুঞ্জয়ের দেহ বাড়ি পৌঁছনোর পর সেখানে যান স্থানীয় বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। তিনি পরিবারকে সমবেদনা জানিয়ে সুবিচার আদায়ের প্রতিশ্রুতি দেন । তিনি বলেন, এই মৃত্যুর বিচার আমরা আদায় করবই।

মৃত্যুঞ্জয়ের দেহ গ্রামে ফেরাতে বৃহস্পতিবার বিকেল থেকেই কালিয়াগঞ্জ থানার সামনে প্রস্তুতি শুরু করে পুলিশ। একটি অ্যাম্বুলান্সে তোলা হয় যুবকের দেহ। সঙ্গে ২টি ছোটা হাতিতে করে প্রায় ২০ জন রোবো কপ পাঠানো হয় দেহের সঙ্গে। রাত প্রায় পৌনে ন’টা নাগাদ রাধিকাপুরের সীমান্ত লাগোয়া চাঁদগাঁওয়ে পৌঁছয় মৃত্যুঞ্জয়ের দেহ। তবে গ্রামে পৌঁছয় শুধু শববাহী অ্যাম্বুলান্সটি। উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় পুলিশের গাড়িগুলি গ্রাম থেকে প্রায় ৫ কিলোমিটার আগেই থেমে যায়।

দেহ গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিজনরা। পরিবার ও গ্রামবাসীদের দাবি, পুলিশ জোর করে দেহ নিয়ে গিয়ে ময়নাতদন্ত করেছে। এই ময়নাতদন্তে আস্থা নেই তাঁদের। তাই মৃত্যুঞ্জয়ের দেহের ফের ময়নাতদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। দেহ সংরক্ষিত রাখতে বাড়ির পাশেই সমাধিস্থ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে দেহ গ্রামে পৌঁছনোর পর মৃত্যুঞ্জয় বর্মনের বাড়ি যাওয়ার চেষ্টা করেন স্থানীয় বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। রাধিকাপুর মোড়ে পুলিশ তাঁকে বাধা দেয়। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর তাঁকে গ্রামে ঢুকতে দেয় পুলিশ। পরিবারকে সমবেদনা জানান তিনি। তিনি বলেন, এই মৃত্যুর বিচার আমরা আদায় করবই।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…