
কলকাতা, ২৮ এপ্রিল : সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি। ১৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে।
এই নিয়ে টানা সাত বার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। গত বছরের ৫ ডিসেম্বর ডিএ মামলার প্রথম শুনানির দিন ধার্য ছিল। কিন্তু ওই দিন শুনানি হয়নি। এর পর আরও তিন বার পিছিয়ে যায় শুনানি। অবশেষে গত ২১ মার্চ এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে মামলাটির শুনানি আবার স্থগিত রাখা হয়।
এর পর মামলার শুনানি পিছিয়ে ১১ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার ধার্য করা হয়েছিল। কিন্তু ওই দিনও বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ মামলাটির শুনানি আবার পিছিয়ে দেয়। গত ১১ এপ্রিল শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি পিছিয়ে যায়। আগামী ২২ মে গরমের ছুটি পড়ে যাচ্ছে শীর্ষ আদালতে। ৩ জুলাই খুলবে সুুপ্রিম কোর্ট। তার পরে ডিএ মামলা শুনবে সর্বোচ্চ আদালত।
