Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Chalsa: চালসায় চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘের দেহ, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বন দফতর

The body of the leopard was recovered from the tea garden in Chalsa
The body of the leopard was recovered from the tea garden in Chalsa

 

চালসা, ২৮ ডিসেম্বর : জলপাইগুড়ি জেলার চালসায় চা বাগান সংলগ্ন জনবসতি এলাকা থেকে পূর্ণবয়স্ক চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাতাবাড়ি এলাকায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা এলাকার একটি ফাঁকা জায়গায় ওই চিতাবাঘের দেহ দেখতে পাযন। খবর দেওয়া হয় বন দফতরের খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে চিতাবাঘের দেহ উদ্ধার করে নিয়ে যায়। চিতাবাঘের পেটে ও মাথাতেও আঘাতের চিহ্ন ছিল।

উল্লেখ্য, পশ্চিম বাতাবাড়ি এলাকাটির পাশেই রয়েছে বাতাবাড়ি চা বাগান। স্থানীয়দের অনুমান, ওই চা বাগানেই ছিল চিতাবাঘটি। এর আগেও রাতে এলাকায় চিতাবাঘ এসে ছাগল, মুরগি তুলে নিয়ে গিয়েছিল। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে জানান, চিতাবাঘটির দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

You might also like!