West Bengal

2 years ago

Alipurduar: আলিপুরদুয়ারে লক্ষাধিক টাকার সেগুন কাঠ বাজেয়াপ্ত

Teak worth lakhs of rupees confiscated in Alipurduar
Teak worth lakhs of rupees confiscated in Alipurduar

 

আলিপুরদুয়ার, ২ সেপ্টেম্বর: আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকে বন দফতরের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার সেগুন কাঠ বাজেয়াপ্ত করেছে। তবে শনিবার এই ঘটনায় এখনও কেও গ্রেফতার হয়নি।

দলগাঁও রেঞ্জের রেঞ্জার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারিহাট বীরপাড়া ব্লকের বড় হাওদা এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বাড়ি থেকে প্রায় ১০৫ সিএফটি সেগুন কাঠ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক। এই ব্যাপারে ওই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

You might also like!