West Bengal

1 hour ago

Tarakeswar MLA Meet Yogi: যোগী আদিত্যনাথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তারকেশ্বরের বিধায়ক সন্তু পানের

Tarakeswar MLA Santu Pan pays a courtesy call on Yogi Adityanath
Tarakeswar MLA Santu Pan pays a courtesy call on Yogi Adityanath

 

তারকেশ্বর, ১৯ মে  : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান। সোমবার রাতে হওয়া এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তারকেশ্বরে বিজেপি প্রার্থী সন্তু পানের সমর্থনে নির্বাচনী জনসভা করেছিলেন যোগী আদিত্যনাথ। ওই নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভের পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ও শুভেচ্ছা নিতেই এই সাক্ষাৎ বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, সাক্ষাৎকারে সাংগঠনিক একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি শৈব তীর্থ তারকেশ্বরের উন্নয়ন এবং এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তি আরও মজবুত করার বিষয়েও কথাবার্তা হয়েছে বলে জানা যায়।
এদিকে, যোগী আদিত্যনাথের সঙ্গে সন্তু পানের সাক্ষাতের ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ এই সাক্ষাৎকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন।

You might also like!