Breaking News
 
CM Suvendu Adhikari : সোনার ঝাড়ু দিয়ে রথযাত্রার সূচনা, জগন্নাথের সামনে গান গাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Daitapati statement : ‘প্রভু কারও অহংকার সয় না’ রথযাত্রায় ‘ধাম’ বিতর্কে মমতাকে কটাক্ষ জগন্নাথ দয়িতাপতির Rath Yatra 2026: ট্রামেই এবার জগন্নাথের রথ! রথযাত্রায় কলকাতায় নজরকাড়া উদ্যোগ ট্রামপ্রেমীদের Samik Bhattacharya: ‘কিছু জেলা যেন বাংলাদেশ’, খুঁটিপুজোর মঞ্চ থেকে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ শমীকের BJP STRATEGY: মোদির বাড়িতে মধ্যরাতের রুদ্ধদ্বার বৈঠক, উপস্থিত শাহ-সহ শীর্ষ নেতৃত্ব, রাজনৈতিক মহলে জোর জল্পনা Sonam Wangchuk: ১৯তম দিনে সোনম ওয়াংচুকের অনশন, অঙ্গ বিকলের আশঙ্কা; প্রতিদিন স্বাস্থ্য পর্যবেক্ষণের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট

 

West Bengal

1 hour ago

Sunny Leone Mandarmani : সানিকে ঘিরে নেটদুনিয়ায় ঝড়, রাতারাতি পর্যটকদের ‘হটস্পট’ মন্দারমণি

Sunny Leone in Mandarmani
Sunny Leone in Mandarmani

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মালদ্বীপ, মিয়ামি বা গোয়ার বদলে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পূর্ব মেদিনীপুরের সমুদ্রতট মন্দারমণি। বাঙালির পরিচিত উইকএন্ড গন্তব্য এখন সমাজমাধ্যমে ভাইরাল, আর সেই জল্পনার কেন্দ্রেই রয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সানি লিওন সত্যিই মন্দারমণিতে এসেছেন কি না, তা নিয়ে কোনও নিশ্চিত তথ্য না মিললেও তাঁর নাম ঘিরে তৈরি হওয়া চর্চা পর্যটন ব্যবসায় নতুন উচ্ছ্বাস এনে দিয়েছে। স্থানীয় হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে ছোট দোকানদার ও ঝালমুড়ি বিক্রেতাদের দাবি, গত কয়েক দিনে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে ভাইরাল এই জল্পনাই যেন মন্দারমণির পর্যটন শিল্পে নতুন গতি এনে দিয়েছে। 

মন্দারমণি সমুদ্র সৈকত বাংলা ও বাঙালির কাছে অতিপরিচিত একটি নাম। কিন্তু বাংলার বাইরের মানুষের কাছে তেমনটা পরিচিতি নেই। সানি লিওনের মন্দারমণি সংক্রান্ত পোস্টের পরে অনেক প্রশ্ন উঠলেও ভ্রমণপ্রিয় মানুষেরা গুগলে মন্দারমণি সৈকতের রেকর্ড সংখ্যক সার্চ করেছেন বলে খবর। ফলে সানি লিওনের মন্দারমণি আসা কিংবা ছবি পোস্ট করা নিয়ে নানা জল্পনার মাঝে নিমেষেই আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে মন্দারমণি পর্যটন কেন্দ্র। হোটেলের অনুসন্ধানও চলছে জোরকদমে। এমনটাই দাবি হোটেল ব্যবসায়ীদের। হোটেল ব্যবসায়ী অরিন্দম গিরি বলেন, “হঠাৎ করেই ভিনরাজ্য থেকে হোটেলের বিষয়ে জানতে চেয়ে অনেকেই ফোন করছেন। হোটেলের দাম-সহ সুযোগ সুবিধার বিষয়ে জানতে চাইছেন। এর পিছনে যে সানি লিওনের পোস্ট রয়েছে তা এখন বুঝতে পারছি। আরও এক হোটেল ব্যবসায়ীর কথায়, শনি-রবিবার পর্যটকদের যথেষ্ট চাপ থাকে। কিন্তু সপ্তাহের অন্যান্য দিনগুলিতেও ঘর বুকিং বেড়ে গিয়েছে।” 


শুধু হোটেল ব্যবসায়ীরাই নয়, সৈকতে যারা ব্যবসা করেন তাঁদেরও দাবি, পর্যটকের সংখ্যা গত কয়েকদিনে বেড়েছে। অনেকে এসে জিজ্ঞেস করছেন, সানি লিওনকে আমরা দেখেছি কি না! কিন্তু এমন কাউকে তো দেখিনি! বলছেন স্থানীয় এক চা ব্যবসায়ী। কাঁথি থেকে মন্দারমণি বেড়াতে গিয়েছেন দুই বন্ধু মনোজ দাস এবং সূর্য হালদার। তাঁদের কথায়, সমাজমাধ্যমে সানি লিওন লাগাতার মন্দারমণি হ্যাশট্যাগে পোস্ট করে যাচ্ছেন। একেবারে ট্রেডিং। তাই একবার ঘুরে গেলাম। তবে সানির দেখা না পাওয়ায় মন খারাপ দুই বন্ধুর। তাঁদের কথায়, ‘কাউকে তো দেখতে পেলাম না!’ সানির আসার খবর নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে এখনও পর্যন্ত কোনও তথ্যই নেই। 

তবে কি সানির এই ব্যাকগ্রাউন্ড আদতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর কারসাজি? যদি তা-ও হয়, তবে পৃথিবীর এত বিচ থাকতে সানির এআই প্রম্পটে হঠাৎ মন্দারমণি কেন জায়গা পেল? তবে এই বিষয়ে স্পিকটি নট অভিনেত্রী। শুধু একের পর এক ছবিতে হ্যাশট্যাগ ‘মন্দারমণি’ লিখে ক্রমাগত রহস্য বাড়িয়েই চলেছেন তিনি। 

You might also like!