West Bengal

2 years ago

Adivasi Ekata Manch :রাজ্য সড়ক অবরোধ, প্রতিবাদে শামিল আদিবাসী একতা মঞ্চ

State road blockade, Adivasi Ekata Manch involved in protest
State road blockade, Adivasi Ekata Manch involved in protest

 

বাঁকুড়া, ২৮ আগস্ট : খাতড়ায় জোর করে আদিবাসীদের দখলে থাকা জমি কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগে অশান্তি দেখা দেয়। বাধা দিতে গেলে আদিবাসীদের গালিগালাজ এবং হুমকি দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে খাতড়ার রাজাপাড়া ও খড়বনমোড়ের দুটি জায়গায় বাঁকুড়া রানীবাঁধ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে আদিবাসী একতা মঞ্চ।

এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় কয়েকজন তৃনমূল কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত তৃনমূল কর্মীদের গ্রেফতার না করা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আদিবাসী একতা মঞ্চ।


স্থানীয় সূত্রের খবর, বাঁকুড়ার খাতড়া ব্লকের কাঁদনাশোলের কাছে বেশ কিছুদিন ধরেই একটি জমি আদিবাসীদের দখলে রয়েছে। অভিযোগ, রবিবার স্থানীয় কিছু তৃনমূল কর্মী আদিবাসীদের ওই জমির দখল থেকে উচ্ছেদ করার চেষ্টা করে। এই ঘটনায় স্থানীয় কিছু আদিবাসী যুবক বাধা দিতে গেলে তাঁদের ব্যাপক গালিগালাজ করা হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই, মাঠে নামে আদিবাসী একতা মঞ্চ।

সোমবার সকালে মঞ্চর কর্মী সমর্থকরা অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে খড়বনমোড় ও রাজাপাড়া মোড়ের কাছে জমায়েত করে। সেখানে উপস্থিত হয়ে রাজ্য সড়কে অবরোধ শুরু করে। যতক্ষণ পর্যন্ত অভিযুক্ত তৃনমূল কর্মীদের গ্রেফতার না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আদিবাসী একতা মঞ্চ। অন্যদিকে, পৃথক একটি ঘটনায় প্রতিবেশী আদিবাসী পরিবারকে গালিগালাজ করেন খাতড়ার প্রাক্তন তৃনমূল নেতা বিদ্যুৎ দাস। আদিবাসী একতা মঞ্চ আন্দোলনে নামতেই তাঁকে আটক করেছে খাতড়া থানার পুলিশ। এদিন অবরোধস্থল থেকে আটক হওয়া বিদ্যুৎ দাসের কঠোর শাস্তির দাবী জানিয়েছে আন্দোলনকারী আদিবাসী একতা মঞ্চর কর্মীরা। দুটি বিষয় নিয়েই তৃনমূলের কেউ মুখ খুলতে চাননি।


You might also like!