Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

Bengal Weather Forecast: বৈশাখে তীব্র তাপের আভাস, দক্ষিণবঙ্গে চড়ছে তাপমাত্রা

South Bengal Weather Forecast
South Bengal Weather Forecast

 

কলকাতা, ১৪ এপ্রিল : বৈশাখের আগেই গরম বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে। তীব্র তাপের আভাস দিয়ে দিচ্ছে চৈত্রের রোদই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত গরম আরও বাড়বে। বৃষ্টির স্বস্তির তেমন সম্ভাবনা নেই। মঙ্গলবারও কলকাতায় বাড়ল তাপমাত্রার পারদ। এদিন সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি।

মূলত পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে গাঙ্গেয় বঙ্গে শুষ্ক বাতাস প্রবেশ করছে। তার ফলে উষ্ণতা এবং আর্দ্রতা বাড়ছে। ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত গরমের অস্বস্তির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। সেই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। এ ছাড়া, দক্ষিণের সব জেলাতেই গরম বাড়বে।

তবে পশ্চিমের এই জেলাগুলিতে গরমের পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিও হতে পারে। সেই সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। তবে দু’এক পশলা বৃষ্টিতে গরম কমবে না। বরং আরও বেড়ে যেতে পারে।

You might also like!