West Bengal

2 years ago

Shop owner arrested: মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের ১৭ দিন পর গ্রেফতার হাটের মালিক

Shop owner arrested 17 days after fire in Mangalahat
Shop owner arrested 17 days after fire in Mangalahat

 

হাওড়া, ৮ আগস্ট : মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ দিন পর প্রথম গ্রেফতার হল। হাওড়া থেকে এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতের নাম শান্তিরঞ্জন দে।

আগুনে পুড়ে যাওয়ার পর সোমবার খুলেছিল ওই হাট। আবার ব্যবসা শুরু করেছিলেন বেশিরভাগ ব্যবসায়ী। সোমবার রাতেই শান্তিরঞ্জনকে গ্রেফতার করা হয়। সিআইডি সূত্রে জানা গিয়েছে, শান্তিরঞ্জন নিজেকে ওই হাটের মালিক বলে দাবি করতেন।

অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রথম থেকেই তাঁর দিকে অভিযোগের আঙুল তুলছিলেন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের পিছনে তাঁর হাত রয়েছে বলেও দাবি ব্যবসায়ীদের। তার ভিত্তিতেই শান্তিরঞ্জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা শুরু হয়েছে। এনিয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে তাঁকে।


You might also like!