Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

BJP : বঙ্গে ফলাফলের ধাক্কা, ‘দায় স্বীকার’ করে ইস্তফা প্রাক্তন তৃণমূল বিধায়কের

Vivek Gupta
Vivek Gupta

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গেরুয়া ঝড়ে তছনছ রাজ্যের রাজনৈতিক জমি—১৫ বছরের ক্ষমতার দুর্গ ভেঙে চুরমার। এই ধাক্কা সামলাতে না সামলাতেই তৃণমূল শিবিরে একের পর এক চমক। তারই মধ্যে বড় পদক্ষেপ জোড়াসাঁকোর প্রাক্তন বিধায়ক বিবেক গুপ্তর। ফলাফল স্পষ্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার রাতে নিজের সমাজমাধ্যমে বিস্ফোরক পোস্ট করেন তিনি। সেখানে হারের পূর্ণ দায় নিজের কাঁধে নিয়ে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন এই নেতা। শুধু দায় স্বীকারই নয়, তিনি জানান—এখন দলের শীর্ষ নেতৃত্ব কী নির্দেশ দেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন। রাজনৈতিক মহলে জোর জল্পনা, এই ইস্তফা কি আরও বড় ভাঙনের ইঙ্গিত?

বলে রাখা প্রয়োজন, এবার জোড়াসাঁকো বিধানসভা থেকে টিকিট দেওয়া হয়নি বিবেক গুপ্তকে। ওই কেন্দ্র থেকে ২৬ এর নির্বাচনে বিজয় উপাধ্যায়কে প্রার্থী করেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু জয় আসেনি। জোড়াসাঁকো কেন্দ্রে জয় পেয়েছেন বিজেপির বিজয় ওঝা। পাঁচ হাজারেরও বেশি ভোটে জয় পেয়েছেন তিনি। এরপরেই হারের দায় মাথায় নিয়ে সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা। বিবেক গুপ্তা লিখছেন, ‘ভোটে এহেন ফলাফলের দায় সম্পূর্ণ আমার। একজন নেতা হিসাবে এই ব্যর্থতা মেনে নিচ্ছে। তাই দলের সব পদ থেকে ইস্তফা দিলেন। নেতৃত্বের পরবর্তী নির্দেশের অপেক্ষায় আছি।’শুধু তাই নয়, জোড়াসাঁকো মানুষের উদ্দেশে সমাজমাধ্যমেই একটি বার্তা দিয়েছেন বিবেক। যেখানে তিনি লিখছেন, ‘জোড়াসাঁকোর মানুষ নিজেদের মতামত স্পষ্ট জানিয়েছেন। পাঁচ বছরের জন্য বিজয় ওঝাকে জোড়াসাঁকোর জন্য বেছে নিয়েছেন মানুষ। আশা করি উনি ভালোভাবে কাজ করবেন।”

উল্লেখ্য, জোড়াসাঁকোর প্রাক্তন বিধায়ক তৃণমূলের হিন্দিভাষী সেলের দায়িত্বে ছিলেন বিবেক গুপ্তা। চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব সামলেছেন। কিন্তু হিন্দিভাষী এলাকায় এবার তৃণমূলের ফলাফল মোটেই সন্তোষজনক নয়। এমনকী শহরের হিন্দিভাষীরাও এবার শাসকদলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যার ফলে একাধিক কেন্দ্রে মুখ থুবড়ে পড়তে হয়েছে শাসকদলকে। ফলত বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রাক্তন বিধায়কের এহেন পোস্ট খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।


You might also like!