Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Cow Smuggling in WB : সায়গলের জামিনের আবেদন খারিজ

Saigol Hussine(File Picture)
Saigol Hussine(File Picture)

 

কলকাতা, ২০ সেপ্টেম্বর : গোরুপাচার মামলায় বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী জেলবন্দি তৃণমূল নেতার দেহরক্ষীর জামিন আবেদন খারিজ করলেন।

এদিন আদালতে সায়গলের জামিন মামলার শুনানি হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জানিয়েছেন, গোরু পাচারের মূল মামলা দিল্লিতে। তাই কলকাতা হাইকোর্ট এই মামলা কোনওভাবেই শুনতে পারে না। এরপরই সায়গলের জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত। গোরু পাচারকাণ্ডে গ্রেফতারির পর জামিনের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অনুব্রত ঘনিষ্ঠ সায়গল। কিন্তু ফের তা খারিজ করে দিল আদালত।

৯ জুন কলকাতা নিজাম প্যালেসে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অনুব্রতর দেহরক্ষী সায়গলকে গ্রেফতার করে সিবিআই। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির কারণে গ্রেফতার করা হয়। তৃণমূল নেতার দেহরক্ষীকে গোরু পাচারকারী ও প্রভাবশালীদের মধ্যেকার 'মিডলম্যান' বলে দাবি করে তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত, সম্প্রতি সায়গলের আরও সম্পত্তির হদিশ মিলেছে বলে আদালতে জানায় সিবিআই। তদন্তকারী সংস্থা দাবি করে সায়গলের মা ও স্ত্রীয়ের মানে ১ কোটি টাকা মূল্যের সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে।

You might also like!