West Bengal

2 years ago

LPG price cut:কমেছে গ্যাসের দাম, চড়াম চড়াম ঢ্যাঁড়া পিটিয়ে প্রচার করলের কেন্দ্রীয় মন্ত্রী

The Union Minister of State for Education is campaigning by blowing the lid.
The Union Minister of State for Education is campaigning by blowing the lid.

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  নরেন্দ্র মোদি হাসি ফোটালেন হেঁশেলে। প্রায় ১৬ মাস পর সাধারণের জন্য একলাফে ২০০ টাকা কমল রান্নার গ্যাসের দাম। গ্রামে গিয়ে চড়াম চড়াম ঢ্যাঁড়া পেটালেন। উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকি মিলবে আরও ২০০ টাকা। মূল্যবৃদ্ধির বাজারে মধ্যবিত্তর বোঝা কমাতে বড়সড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের।বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে চন্দ্রযান-৩ সফলভাবে ল্যান্ড করেছে চাঁদের মাটিতে। ভোটের ময়দানে কে সফট ল্যান্ডিং করবে জনতা জনার্দনের মনে? এটাই যখন লাখ টাকার প্রশ্ন, তখনই ভেট নিয়ে হাজির মোদি সরকার। ৪৮০ দিন পর স্বস্তি মিলল সাধারণ মানুষের। কলকাতায় সাধারণের ব্যবহার করা ১৪.২ কেজি সিলিন্ডারের বর্তমান দাম ১ হাজার ১২৯ টাকা। মধ্যরাত থেকে তা মিলবে ৯২৯ টাকায়। দিল্লিতে এখন ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ১১০৩ টাকা। মুম্বইয়ে ১১০২.৫০ টাকা এবং চেন্নাইতে ১১১৮ টাকা। দামে ২০০ টাকা ছাড়, গ্রামে চড়াম চড়াম ঢ্যাঁড়া পিটিয়ে প্রচার করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বুধবার বাঁকুড়া ২ নম্বর ব্লকের বদড়া গ্রামে ঢ্যাঁড়া বাজিয়ে গ্যাসের দাম কমানোর প্রচার চালাতে দেখা যায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে। এ নিয়ে অবশ্য আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, ‘এসব হল নাটক। মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে।সুভাষ সরকার বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখি পূর্ণিমার দিনে দেশের মহিলাদের বড় উপহার দিয়েছেন। গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২০০ টাকা এবং উজালা যোজনায় সিলিন্ডার প্রতি ৪০০ টাকা কমানো হয়েছে। এর পাশাপাশি ৭৫ লক্ষ পরিবারকে বিনামূল্যে নতুন গ্যাসের কানেকশন দেওয়া হবে। প্রতিটি ব্লকে প্রায় ৮০০ করে বিনামূল্যে গ্যাসের কানেকশন দেওয়া হবে। সেই কথা জানাতেই এদিন প্রচার করি।’


You might also like!