Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Rajya Sabha session:অনির্দিষ্টকালের জন্য মুলতুবি রাজ্যসভার অধিবেশন, ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

PM Modi met Jagdeep Dhankhar
PM Modi met Jagdeep Dhankhar

 

নয়াদিল্লি, ৩ জুলাই: অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল সংসদ উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশন। বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদসূচক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বক্তৃতার পর অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গিয়েছে সংসদ উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশন। এর আগে মঙ্গলবারই লোকসভার অধিবেশনও অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে যায়।

এদিন রাজ্যসভার অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার পর উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী মোদী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ও অন্যান্য এনডিএ নেতারা।


You might also like!