Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

West Bengal

1 hour ago

Bengal Weather Forecast: শনিবার দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

Rain is likely in several districts
Rain is likely in several districts

 

কলকাতা, ২২ আগস্ট : শনিবার দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দুই দিনাজপুরে।

রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। মঙ্গলবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরের উপরের দিকে পাঁচ জেলায় মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি কিছুটা কম থাকবে। শনিবার পর্যন্ত এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস রয়েছে।

You might also like!