Breaking News
 
Suvendu Adhikari : গুজব নয়, সরাসরি পরিষেবা! অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বাড়িতে যাবেন সরকারি প্রতিনিধিরা Celina Jaitly files FIR against husband Peter Haag:আইনি লড়াই তীব্রতর, FIR-এর জবাবে সেলিনার বিরুদ্ধে ৫০ কোটির মামলা ও নোটিস পিটারের Iran US conflict: মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা, ইরানের পথে মালবাহী জাহাজে মিসাইল হামলা Gilgit Baltistan elections 2026: পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গিলগিট-বালটিস্তান, ভোটের ময়দানে জঙ্গিদের নামিয়ে বিতর্কে মুনির Mamata Banerjee : ‘এখন স্যালাইন-অক্সিজেনেই রাখা হয়েছে’, অভিষেককে নিয়ে উদ্বেগের মাঝে মমতার বড় ইঙ্গিত Arsenal vs PSG 1-1 (PEN 3-4): ইউরোপ জয়ের মঞ্চে পিএসজির উল্লাস, টাইব্রেকারে আবারও খালি হাতে আর্সেনাল

 

West Bengal

1 month ago

Bengal Weather Update: দক্ষিণবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস উত্তরবঙ্গে

South Bengal Weather Forecast
South Bengal Weather Forecast

 

কলকাতা, ১২ এপ্রিল : আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কমার কোনও লক্ষণ নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আবহাওয়া বদলালেও মূলত শুষ্ক পশ্চিমী ও উত্তর-পশ্চিমী বাতাসের কারণে গরম বাড়বে পাল্লা দিয়ে।

রবিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে ফের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও দুই মেদিনীপুরে হালকা বর্ষণ হতে পারে। তবে ১৪ থেকে ১৭ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া চরমে পৌঁছাবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে লু-এর মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং—এই তিন জেলায় বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলোতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।

You might also like!