West Bengal

2 years ago

Protest in malda: ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, মালদার চাঁচলে বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসে চলল বিক্ষোভ

Protest in malda for electric disruption (Collected)
Protest in malda for electric disruption (Collected)

 

মালদা, ২ সেপ্টেম্বর : টানা এক সপ্তাহ ধরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট। প্রতিদিন ৩-৪ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না এলাকায়। এই অভিযোগে শনিবার মালদার চাঁচলে বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসে চলল বিক্ষোভ। বিদ্যুৎ অফিসের ভিতরে ও বাইরে একঘণ্টা ধরে বিক্ষোভ চলে। চাঁচলবাসীর অভিযোগ, সন্ধে হলেই বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকছে না। ভ্যাপসা গরমে বিদ্যুৎ না থাকায়, মানুষ নাজেহাল হলেও বিদ্যুৎ দফতরের হেলদোল নেই বলে অভিযোগ।

পরে চাঁচল থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের তুলে দেয়। বিদ্যুৎ দফতরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। বলে রাখা ভালো, শুধুমাত্র মালদা নয়, রাজ্যের অধিকাংশ জেলাতেই এখন একই অবস্থা। সন্ধ্যা নামতেই বারবার চলে যাচ্ছে বিদ্যুৎ, এর ফলে শিশু ও বয়স্কদের অত্যধিক সমস্যা হচ্ছে।

You might also like!