Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

6 days ago

Baruipur rape-murder case: ছেলের মৃত্যুতে আফসোস নেন প্রভাসের মায়ের, দেহ নিতেও অস্বীকার

Prabhas Mandal's mother Sandhya
Prabhas Mandal's mother Sandhya

 

বারুইপুর, ৮ জুলাই : ছেলের মৃত্যুতে কোনও আফসোস নেই বারুইপুর ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের মায়ের। পুলিশ যা করেছে, ভালোই করেছে বলে তাঁর মত। একইসঙ্গে জানিয়েছেন, ছেলের দেহ নেবেন না তাঁরা। উল্লেখ্য, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বালিকা খুন, ধর্ষণ কাণ্ডে এক অভিযুক্তের। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে ঘটনাস্থলে যাওয়া হয়েছিল। সেখানেই এক পুলিশকর্মীর বন্দুক ছিনিয়ে গুলি চালায় প্রভাস। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ প্রভাসকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ছেলের মৃত্যু প্রসঙ্গে বুধবার সকালে প্রভাসের মা জানিয়েছেন, "দু'জন পুলিশ আমার বাড়িতে এসেছিল। আমি ঠিক তখনই ঘুম থেকে উঠি। তারা আমাকে জানাল, আমার ছেলে মারা গেছে এবং জানতে চাইল আমি হাসপাতালে যেতে চাই কি না। আমি তাদের বললাম আমি যেতে পারব না, কারণ আমার স্বামী অসুস্থ। আমি তাদের বললাম, তারা যা খুশি করতে পারে, এতে আমার কোনও আপত্তি নেই। আমার ছেলে যা করেছিল, তার শাস্তি সে পেয়েছে। আমি তার মৃতদেহ গ্রহণ করব না। আমি তার দেহ বাড়িতেও আনব না। সে কোনও ভালো কাজ করেনি। সে অন্যায় করেছিল এবং তার জন্য শাস্তি পেয়েছে। তাকে মেরে ফেলুন বা যা খুশি করুন—আমার কোনও আপত্তি নেই। আমি তার মৃতদেহ নেব না।"

You might also like!