West Bengal

2 years ago

Bratya Basu: বাংলা মাধ্যমের প্রতি আগ্রহ কমছে মানুষের, বললেন ব্রাত্য বসু

Bratya Basu (File Picture)
Bratya Basu (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলা শিক্ষার প্রতি আগ্রহ কমছে সাধারণ মানুষের। এমনই এক মন্তব্যকে সামনে আনলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার বিধানসভায় একটি বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের শিক্ষা ব্যাবস্থার প্রতি  নজর দিতে তৎপর হতে চলেছে সরকার। তাই সেক্ষেত্রে স্কুলগুলি কিভাবে পুনুরুজ্জিবিত করা যায় তার ব্যাবস্থা চলছে। বিশেষত, পড়ুয়া অনুপাতে শিক্ষক নিয়োগের যুক্তিসঙ্গত প্রক্রিয়ায় গুরুত্ব দেওয়া হচ্ছে।' তাঁর কথায়, 'মাতৃভাষাকে মাতৃদুগ্ধ বলা হয়। কিন্তু সরকারি বা সরকার-পোষিত স্কুলের বাইরে সমাজের একটা অংশ ইংরেজি মাধ্যমে শিক্ষায় ঝুঁকছে। ব্রাত্য বলেন, 'কোভিডকালে যে সব শিশু প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষ করতে পারেনি, তাদের জন্যে ব্রিজ কোসের্র বই দেওয়া হয়েছে। শিক্ষা পোর্টালে ভিডিয়োও আপলোড করা হয়েছে।' শিক্ষামন্ত্রী জানান, মাতৃভাষায় বাক্য গঠন ও বলায় সমস্যা হচ্ছে অনেক পড়ুয়ার। এ জন্যে সরকারি ও সরকার-পোষিত স্কুলে ওরিয়েন্টশন কোর্স চালুতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।'' 

You might also like!