West Bengal

55 minutes ago

Tirthankar Ghosh Arrest: নির্মলের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার, তোলাবাজি-সহ রয়েছে একাধিক অভিযোগ

Nirmal Ghosh's son arrested
Nirmal Ghosh's son arrested

 

কলকাতা, ১৩ জুলাই : পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী ও প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার। রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর থেকে তাঁকে পাকড়াও করে খড়দহ থানার পুলিশ। এই বছরের বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন তীর্থঙ্কর। তোলাবাজি, বেআইনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, লটারির টিকিট হাতিয়ে নেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে পিতা-পুত্রের বিরুদ্ধে। খড়দহ থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের হয়। সেই থেকেই প্রাক্তন বিধায়ক এবং তাঁর পুত্রকে খুঁজছিল পুলিশ। মাঝে বেশ কয়েক দিন তাঁদের প্রকাশ্যে দেখা যায়নি। অবশেষে গ্রেফতার নির্মলের ছেলে তীর্থঙ্কর।

You might also like!