Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Prime Minister Narendra Modi Met Suvendu Adhikari :মোদির বিশেষ বৈঠকে এনডিএর মুখ্যমন্ত্রীরা, আমন্ত্রণ পেয়ে দিল্লির পথে শুভেন্দু

Prime Minister Narendra Modi  Met Suvendu Adhikari
Prime Minister Narendra Modi Met Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রিত্বের ১২ বছর পূর্তি উপলক্ষে দিল্লিতে বিশেষ চা-চক্রের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিতে বুধবার দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সফরের আগে তিনি নিউটাউনের রাম মন্দিরে পুজো দেবেন বলেও জানা গিয়েছে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই সফর ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুকুটে আরও একটি নয়া পালক। দেশের সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী পদে থাকার নতুন রেকর্ড গড়লেন তিনি। বুধবার জওহরলাল নেহরুর টানা প্রধানমন্ত্রিত্বের রেকর্ড ভাঙলেন মোদি। বিজেপি নেতারা মোদিকে শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। ৬২ বছর ধরে দেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী থাকার রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন নেহরু। কিন্তু এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন মোদি। সেই উপলক্ষ্যে দিল্লিতে সাজো সাজো রব। এনডিএর মুখ্যমন্ত্রীদের নিয়ে আজ, বুধবার দুপুর তিনটেয় প্রধানমন্ত্রী চা চক্র সারবেন। রাজধানীর ভারত মণ্ডপমে এই চা চক্র হবে বলে খবর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আয়োজিত চা-চক্রে যোগ দিতে বুধবার দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুরে কলকাতা থেকে রাজধানীর উদ্দেশে রওনা হওয়ার কথা তাঁর। এছাড়াও বৃহস্পতিবার অনুষ্ঠিত নীতি আয়োগের বৈঠকেও তিনি অংশ নেবেন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কেন্দ্রের সঙ্গে সমন্বয় বাড়াতে এই বৈঠকে যোগদানের কথা জানিয়েছিলেন শুভেন্দু। প্রশাসনিক মহলের মতে, এই সফর রাজ্য-কেন্দ্র সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।

You might also like!