West Bengal

1 hour ago

Minister Ashok Kirtaniya:রেশনে পোকা ধরা চাল, গম দিলে নেবেন না সেখানেই প্রতিবাদ করুন পরামর্শ মন্ত্রী অশোক কীর্তনিয়ার

Minister Ashok Kirtaniya
Minister Ashok Kirtaniya

 

বাঁকুড়া : রেশনে পোকা ধরা চাল গম না নেওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী অশোক কীর্তনিয়া।তিনি বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে রেশনের গুণগত মান নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন তিনি শনিবার রাধানগর গ্রামে যান। সেখানে বিভিন্ন বাড়িতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রেশন ব্যবস্থা নিয়ে কথা বলেন।মন্ত্রী অশোক কীর্তনীয়া শনিবার বাঁকুড়া-১ নম্বর ব্লকের কেঞ্জাকুড়া পঞ্চায়েতের হরেকৃষ্ণপুর গ্রামের রেশন দোকানে মজুত থাকা চাল ডাল ও গমের মান খতিয়ে দেখেন।

ডিলারদের কড়া বার্তা দেন যে গ্রাহকদের খারাপ বা পোকা ধরা চাল-গম না দেওয়ার জন্য। পাশাপাশি তিনি গ্রাহকদের বলেন যে ডিলার খারাপ জিনিস দিলে নেবেন না।রেশন ডিলার খারাপ মানের খাদ্যশস্য দিলে তা বাড়ি না নিয়ে গিয়ে সেখানে প্রতিবাদ করতে বলেন তিনি।রেশন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ডিলারের লাইসেন্স সাসপেন্ড করা এবং জেলে পাঠানোর মতো কড়া পদক্ষেপ করা হবে বলে জানান মন্ত্রী।তিনি শনিবার প্রথমে আদিবাসী প্রধান ধুলকুমারী গ্রামে যান। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তার পরে যান রেশন দোকানে চাল-ডাল-গম সরেজমিনে খতিয়ে দেখেন। ডিলারদের হুঁশিয়ারির সুরে বলেন, ‘কোনও গ্রাহককে খারাপ জিনিস দেবেন না। এ নিয়ে যেন কোনও অভিযোগ জমা না পড়ে।’সেখানে রেশন দোকানে দাঁড়ানো গ্রাহকদের বলেন যে পোকা ধরা চাল বা গম দিলে বাড়ি নিয়ে যাবেন না। সেখানে দাঁড়িয়েই প্রতিবাদ করবেন আর বলবেন যে খারাপ চাল নেব না। ভালো মানের চাল-গম দিতে ডিলার বাধ্য বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি।তিনি বলেন দুর্নীতির সঙ্গে বর্তমান সরকার আপোষ করবে না। দুর্নীতির সঙ্গে কোনও আপস নয় । তিনি বলেন, ইতিমধ্যে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় রেশন ডিলারের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। জেলেও পাঠানো হয়েছে। এমনকি সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও সাসপেনশনের মতো কড়া পদক্ষেপ করা হয়েছে । মন্ত্রীর দাবি, দুর্নীতির ক্ষেত্রে এই সরকার কোনও রকম আপোস করবে না।মন্ত্রীর সঙ্গে কথা বলেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভাব অভিযোগের কথা জানান। তিনি বাঁকুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পাটপুর এলাকায় রেশন দোকান পরিদর্শন করেন।

You might also like!