West Bengal

2 years ago

landslide on Silchar-Haflong highway:ব্যাপক ভূমিধস শিলচর-হাফলং মহাসড়কে, ব্যাহত যান চলাচল

landslide on Silchar-Haflong highway
landslide on Silchar-Haflong highway

 

হাফলং (অসম),  : ব্যাপক ভূমিধসের কবলে পড়েছে শিলচর-হাফলং মহাসড়ক। ধসের দু-পাশে আটকে পড়েছে অসংখ্য যানবাহন।

জানা গেছে, আজ  সকালের দিকে ডিমা হাসাও জেলার অন্তর্গত বান্দরখাল এলাকায় শিলচর-হাফলং জাতীয় সড়কে ব্যাপক ধস পড়েছে। ধসের ফলে কাছাড় জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে হাফলং শহর সহ ডিমা হাসাও জেলার অন্য অংশ।

এখানে জেলা প্রশাসন সূত্রে এ খবর পাওয়া গেছে। সূত্রটি জানিয়েছে, পাহাড় থেকে মাটি মেশানো ঘোলা জলের প্রবল প্রবাহ বইছে ধস কবলিত জাতীয় সড়কের ওপর দিয়ে। যার দরুন শত শত যানবাহন আটকে পড়ায় ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়ে পড়েছে।

তবে স্থানীয় প্রশাসন এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ ধসের কাদা ও জল-মাটি পরিষ্কার করতে যুদ্ধকালীন অভিযান শুরু করেছে, যাতে শীঘ্র সড়ককে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া যায়।

You might also like!