West Bengal

3 years ago

Mamata Visit East Midnapore : পঞ্চায়েত ভোটের ডঙ্কা নিয়ে মমতা আজ পূর্ব মেদিনীপুরে

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ৩ এপ্রিল  : সোমবার দুপুরে পূর্ব মেদিনীপুর সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রায় তিন লক্ষ মানুষের হাতে তুলে দেবেন রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা।

খেজুরির ঠাকুরনগরের মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মিলিয়ে প্রায় এক হাজার কোটি টাকার প্রকল্প জেলার বাসিন্দাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে তাঁর এই সফর রাজনৈতিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাঁর এই সফরসূচিতে রয়েছে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গা। খেজুরিতে প্রশাসনিক সভা করার কথা রয়েছে। কিন্তু তার থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত নন্দীগ্রাম তাঁর সফরসূচিতে নেই। এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

উল্লেখ্য, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর সফরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর কলকাতায় ধরনা মঞ্চে যোগ দেন। বাম আমলে তৃণমূলের জমি আন্দোলনের সময় একসঙ্গে উচ্চারিত হতো সিঙ্গুর এবং নন্দীগ্রামের নাম। কিন্তু, পূর্ব মেদিনীপুর সফরে কেন নন্দীগ্রাম মুখ্যমন্ত্রীর সূচিতে নেই তাই নিয়ে শুরু হয়েছে জোর গুজব। বিধানসভা ভোটের পর তিনি দুবার পূর্ব মেদিনীপুর সফরে গিয়েছেন। কিন্তু নন্দীগ্রামে যাননি।

 

You might also like!