West Bengal

3 years ago

Mamata Banerjee on Ram Navami : হনুমান জয়ন্তীর আগে সাবধানবানী মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিগত কয়েক দিন ধরে রাম নবমীর পদযাত্রা নিয়ে রাজ্যের বিভিন্ন অঞ্চলে আশান্তির পরিবেশ তৈরী হয়েছে,এই পরিস্থিতিতেই আগামী বৃহস্পতিবার হনুমান জয়ন্তী। সেই উৎসব ঘিরে যাতে রাজ্যের কোথাও যাতে অশান্তির পরিবেশ তৈরি না হয় তার জন্য আগাম সতর্ক বার্তা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। 

বিশ্ব হিন্দু পরিষদ আগেই জানিয়েছিল যে, রামনবমীতে শুরু করে হনুমান জয়ন্তী পর্যন্ত চলবে টানা কর্মসূচি। এ ছাড়াও রাজ্যের অনেক জায়গায় ওই দিন বজরঙ্গবলীর পুজো এবং শোভাযাত্রা হয়। তা নিয়ে যাতে গোলমালের পরিবেশ তৈরি না হয় সে জন্য শুধু প্রশাসনকে আগাম সতর্ক করাই নয়, সাধারন মানুষকে ও এগিয়ে আসার আর্জি জানিয়েছেন তিনি।

পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সোমবার প্রশাসনিক সভায় বক্তৃতা দেবার সময় মমতা প্রশ্ন তোলেন, রামনবমী মিটে গেলেও গেরুয়া শিবির কেন মিছিল করে চলেছে। প্রসঙ্গত, দলের তরফে মিছিল না হলেও অন্য সংগঠনের কর্মসূচিতে বিজেপি নেতা, কর্মীরা যোগ দেবেন বলে আগেই ঘোষণা করেছিল গেরুয়া শিবির। রবিবার তেমনই একটি মিছিলে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেই মিছিল ঘিরেও অশান্তির পরিবেশ তৈরি হয় হুগলির রিষড়ায়। তার পরের দিনই মমতা হনুমান জয়ন্তী নিয়ে আগাম সতর্কবাণী শুনিয়ে রাখেন।

খেজুরির সভাতে মাননীয়া বলেন, ‘‘প্রশাসনকে ৬ তারিখ নিয়েও সতর্ক করব। আমাদের ছেলেমেয়েদেরও বলব। আমরা সবাই বজরঙ্গবলীকে সম্মান করি। কিন্তু ওরা যেন আবার অশান্তি করার ছক না কষতে পারে।’’

You might also like!