Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Mamata-Abhishek in Delhi: দিল্লিতে মমতা-অভিষেকের ধর্না, বাংলায় ব্লকে ব্লকে বসানো হবে জায়ান্ট স্ক্রিন

Mamata-Abhishek Banerjee (File picture)
Mamata-Abhishek Banerjee (File picture)

 

কলকাতা, ২০ সেপ্টেম্বর : দিল্লিতে প্রস্তাবিত তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল নেতৃত্ব। আগামী অক্টোবর মাসের ২ এবং ৩ তারিখে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে সরব হবে তৃণমূল।

সেই প্রতিবাদের ধ্বনি যাতে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে বিশেষ বন্দোবস্ত করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তৃণমূলের সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে যে, প্রতিটি ব্লকে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দিল্লির প্রতিবাদ কর্মসূচির সম্প্রচার দেখানোর বন্দোবস্ত করতে।

তৃণমূল সূত্রে খবর, প্রতিটি ব্লকের বিডিয়ো অফিসের সামনে দু’দিন ধরে প্রতিবাদ কর্মসূচির সম্প্রচার দেখানোর বন্দোবস্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা সভাপতিরা নির্দেশ পাওয়ার পরেই এই বিষয়ে জেলা কমিটির সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে ব্লক সভাপতিদের এই কর্মসূচি আয়োজনের পদক্ষেপ করতে বলা হয়েছে। বিডিও অফিসের সামনে যে কর্মসূচির আয়োজন করা হবে তাতে যেন ভালো জনসমাগম হয়, সেই বিষয়টিও জেলা সভাপতিরা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

কর্মসূচিতে যোগদান করতে নেতাদের এক দিন আগেই দিল্লি পৌঁছে যেতে নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। গান্ধী জয়ন্তীর দিনে রাজঘাটে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক প্রার্থনা করে কর্মসূচির সূচনা করবেন। পরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের অফিসে যাবেন পাওনা আদায়ের দাবিতে। তাঁর দফতরে ৫০ লক্ষ চিঠি জমা দিয়ে দাবি আদায়ের পক্ষে সরব হবেন তাঁরা।

পরের দিন ৩ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে একই দাবিতে ধর্না কর্মসূচি করবেন। এই দু’দিনের কর্মসূচিই জায়ান্ট স্ক্রিন মারফত ব্লকে ব্লকে সম্প্রচার করা হবে।


You might also like!