Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

Bengal Weather Update: ২-৪ এপ্রিল মূলত শুষ্ক আবহাওয়া, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা

Temperatures to rise in South Bengal
Temperatures to rise in South Bengal

 

কলকাতা, ১ এপ্রিল : স্থানীয়ভাবে হালকা বৃষ্টিরই সম্ভাবনা থাকছে আপাতত। ২-৪ এপ্রিল দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, ওই সময়ে বৃদ্ধি পাবে তাপমাত্রার পারদ। এরপর ৫ এপ্রিল পশ্চিমের জেলাগুলি, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৬ এপ্রিল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ২ এপ্রিল, বৃস্পতিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, ২-৪ এপ্রিল পশ্চিমের জেলাগুলিতেও বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আপাতত বৃষ্টি কমে যাবে। তবে, হালকা বৃষ্টি হবে বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গেও ৬ তারিখের পর বৃষ্টি বাড়বে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে তাপমাত্রার খুব বেশি তারতম্য হবে না।

You might also like!