Breaking News
 
Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় Priyanka Gandhi: জাতীয় হকি দলের জার্সির রং বদল নিয়ে কেন্দ্রকে নিশানা প্রিয়াঙ্কার Tapas Roy: শিল্পায়নের রোডম্যাপ তৈরি, দুর্গাপুরে উদ্যোক্তাদের মুখোমুখি শিল্পমন্ত্রী

 

West Bengal

2 years ago

Lok Sabha Election 2024 : তমলুকে অ্যাকশন মোডে সিপিএম প্রার্থী সায়ন, বুথে গিয়ে বসালেন এজেন্ট

CPIM Candidate Sayan Banerjee
CPIM Candidate Sayan Banerjee

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভোট শুরু হতেই বাড়তে শুরু করল অভিযোগের বহর। এরমধ্যেই আরও একটি ঘটনায় সরগরম হল পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্র। এবার অভিযোগ সিপিএমের এজেন্টকে বসতে না দেওয়ার। এই খবর পেয়ে স্থানীয় একটি বুথে নিজেই হাজির হন প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সঙ্গে তাঁর বচসাও হয়। পরে ওই বুথে এজেন্টদের বসিয়ে বেরিয়ে আসেন সায়ন।

বুথে তাদের এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ তুলেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কেশপুরের একটি বুথে বিজেপি এজেন্টকে সঙ্গে করে নিয়ে যান হিরণ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে তাঁর বচসা হয়।

এদিকে, নন্দীগ্রামের একটি ব্লক থেকে তৃণমূল এজেন্টকে অপহরণের অভিযোগ করেছেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। অভিযোগ করা হয়েছে, প্রিসাইডিং অফিসার ভোটারদের প্রভাবিত করছেন। প্রতিটি অভিযোগই দায়ের করা হয়েছে কমিশনের কাছে।

You might also like!