Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

North Bengal Medical College : শীঘ্রই চালু হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেলে সুপার স্পেশালিটি ব্লকের ইন্ডোর পরিষেবা

North Bengal Medical College
North Bengal Medical College

 


শিলিগুড়ি, ১১ মে  : আগামী সেপ্টেম্বর মাসেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপারস্পেশালিটি ইন্ডোর বিভাগ চালু হয়ে যাবে। এমনটাই আশ্বাস দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডা: দেবাশিস ভট্টাচার্য। বৃহস্পতিবার দুপুরে তিনি উত্তরবঙ্গ মেডিকেলে অধ্যক্ষ, হাসপাতাল সুপার সহ বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাশিসবাবু জানান, ইতিমধ্যেই সুপারস্পেশালিটি ব্লকে বহির্বিভাগের পরিষেবা চালু হয়েছে। ইন্ডোরের পরিষেবাও দ্রুত চালু করতে চাইছেন তাঁরা। তবে, ভবন নির্মাণের কাজ এখনও চলছে। আগস্ট মাসে ভবন হস্তান্তরের কথা রয়েছে। তারপরেই আমরা সেখানে পরিষেবা চালু করে দেব। সুপারস্পেশালিটি ব্লকে ইন্ডোর পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় চিকিৎসক সহ অন্যান্য লোকবলও দেওয়া হবে বলে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা আশ্বস্ত করেছেন। এদিন এই বৈঠক করেই দেবাশিসবাবু কালিম্পং রওনা হন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…