Breaking News
 
Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় Priyanka Gandhi: জাতীয় হকি দলের জার্সির রং বদল নিয়ে কেন্দ্রকে নিশানা প্রিয়াঙ্কার Tapas Roy: শিল্পায়নের রোডম্যাপ তৈরি, দুর্গাপুরে উদ্যোক্তাদের মুখোমুখি শিল্পমন্ত্রী

 

West Bengal

2 years ago

Nandigram:বুথে যাওয়ার রাস্তায় অস্থায়ী সেতু ভেঙে দেওয়ার অভিযোগ নন্দীগ্রামে

In Nandigram, there is a complaint of breaking the temporary bridge on the road to Boothe
In Nandigram, there is a complaint of breaking the temporary bridge on the road to Boothe

 

নন্দীগ্রাম, ২৫ মে  : পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রাম বিধানসভা এলাকার সোনাচূড়ায় বুথে যাওয়ার রাস্তায় রয়েছে অস্থায়ী সেতু। কাঠের সেই অস্থায়ী সেতু মাঝখান থেকে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার সকালে এই ঘটনা ঘটে।

২৭৪ এবং ২৭৫ নম্বর বুথে যাওয়ার রাস্তায় ওই সেতুর বেশ কিছুটা অংশ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয়রা এই ঘটনার প্রতিবাদ জানান। অভিযোগ সেতুতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। পুলিশ এসে দুষ্কৃতীদের তাড়ায়। সেতুটি পেরিয়ে অন্য পারে যাওয়ার একটি অস্থায়ী ব্যবস্থাও করে। এই ঘটনায় বিজেপি সেতু ভাঙার অভিযোগ এনেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূল কমিশনে অভিযোগ এনেছে বিজেপির বিরুদ্ধে।

You might also like!