Breaking News
 
CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি

 

Effect of North Bengal Bandh in Cooch Behar :উত্তরবঙ্গ বনধের প্রভাব কোচবিহারে, সরকারি বাসে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Impact of North Bengal bandh in Cooch Behar,
Impact of North Bengal bandh in Cooch Behar,

 

কোচবিহার, ২৮ এপ্রিল  : উত্তরবঙ্গে ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছিল বিজেপি। বিজেপির উত্তরবঙ্গ বনধের প্রভাব দেখা যাচ্ছে কোচবিহারে। বনধ সফল করতে শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় মিছিল করছেন বিজেপির নেতা-কর্মী-সমর্থকরা।

বনধকে সফল করতে বিজেপির জেলা সহ-সভাপতি দীপা চক্রবর্তী এবং দলের মহিলা মোর্চার জেলা সভাপতি অর্পিতা নারায়ণের নেতৃত্বে শহরে একটি মিছিল বের করা হয়। যা শহর প্রদক্ষিণ করে চকির মোড়ে পৌঁছায়। অভিযোগ করা হয়েছে যে বিজেপির মিছিলটি চাকির মোড়ে পৌঁছে উত্তরবঙ্গ রাজ্য পরিবহন নিগমের কয়েকটি বাস থামিয়ে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেয়। পাশাপাশি কোচবিহার থেকে দিনহাটাগামী একটি সরকারি বাসে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। এতে বাসের কাচ ভেঙে বাসচালক রশিদুল হক আহত হন।

অন্যদিকে, বন্‌ধ সমর্থকদের হট্টগোলের পরিপ্রেক্ষিতে ডিএসপি চন্দন দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। একই সঙ্গে বিজেপির সমাবেশের পাল্টা মিছিল করেছে তৃণমূল কংগ্রেস। এতে এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। তবে পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত হয়।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…