Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

West Bengal

2 years ago

Gangasagar Mela:ভেসেলে ওঠার সময় অসুস্থতা! গঙ্গাসাগরে আসার পথে মৃত্যু রাজস্থানের পুণ্যার্থীর

A devotee died on the way to Gangesagar
A devotee died on the way to Gangesagar

 

কাকদ্বীপ, ৩ জানুয়ারি : মেলা শুরু হওয়ার আগে গঙ্গাসাগর আসার পথে মৃত্যু হল এক পুণ্যার্থীর। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ঘটনাটি ঘটে কাকদ্বীপের লট-৮ এলাকায়। মৃতের নাম গোমান সিং (৫৫)। তাঁর বাড়ি রাজস্থানে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেলা শুরু হতে এখনও কয়েকদিন বাকি, ভিন রাজ্য থেকে দলে দলে আসছেন পুণ্যার্থীরা। গঙ্গাসাগর মেলায় যাবেন বলে কাকদ্বীপ লট-৮ এসে পৌঁছেছিলেন রাজস্থানের এক দল পুণ্যার্থী। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ভেসেলে ওঠার সময় হঠাৎই অসুস্থ হয়ে ঘাটেই পড়ে যান ওই পুণ্যার্থী। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও সিভিল ডিফেন্স-এর কর্মীরা তাঁকে উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করে। হাসপাতালে পৌঁছনর আগেই মারা যান তিনি।


You might also like!