Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Howrah-Puri Superfast Express is safe from major accidents: কাপলিং খুলে বিপত্তি, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের

Howrah-Puri Superfast Express
Howrah-Puri Superfast Express

 

হাওড়া, ২১ মে :অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। চলন্ত ট্রেন থেকে কাপলিং খুলে বিপত্তি। পশ্চিম মেদিনীপুরের নেকুরসেনি স্টেশনের ঘটনায় প্রায় ঘণ্টাপাঁচেক দাঁড়িয়ে থাকে ট্রেন। তার ফলে সমস্যায় পড়েন যাত্রীরা।

শনিবার নির্দিষ্ট সময়মতো হাওড়া স্টেশন থেকে হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়ে। রাত ১.০৫ নাগাদ পশ্চিম মেদিনীপুরের নেকুরসেনি স্টেশনের কাছে পৌঁছয়। সেই সময় ট্রেনের ভিতরে থাকা বেশিরভাগ যাত্রীই ঘুমোচ্ছিলেন। সেই সময় চলন্ত ট্রেন থেকে কাপলিং খুলে আলাদা হয়ে যায় ইঞ্জিন ও দুটো বগি। বেশ কিছুদূর এগিয়ে যায় ইঞ্জিন-সহ বগি দুটি। পিছনে পড়েছিল বাকি ট্রেন। ঝাঁকুনি দিয়ে থেমে যায় ট্রেনটি।

তা নজরে আসে ট্রেনের নিরাপত্তারক্ষীর। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের আধিকারিকদের। তৎক্ষণাৎ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন রেল আধিকারিররা। তবে কাপলিং খুলে যাওয়া ওই দুটি বগিকে মেরামত করা সম্ভব হয়নি। তাই খড়গপুর থেকে নতুন বগি আনা হয়। রেল সূত্রে খবর, প্রায় তিনঘণ্টা পর ট্রেনটি ফের পুরীর উদ্দেশে রওনা হয়। তবে যাত্রীদের দাবি, প্রায় ঘণ্টাপাঁচেক সময় লেগে যায়। স্বাভাবিকভাবে সমস্যায় পড়েন যাত্রীরা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…