Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Amit Shah is coming to visit Bengal: একগুচ্ছ কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, মঙ্গলে যাবেন ঠাকুরবাড়িতে

HM Amit Shah
HM Amit Shah

 

কলকাতা, ৮ মে : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার কলকাতায় আসছেন। দলীয় সূত্রে খবর, এখনও পর্যন্ত যে কর্মসূচি স্থির আছে সেই অনুযায়ী রাতে তিনি কলকাতায় এসে পৌঁছবেন। আগামীকাল সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানাবেন অমিত শাহ। জোড়াসাঁকো থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারত-বাংলাদেশ সীমান্তে পেট্রাপোলের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন, ইন্দো-বাংলা দ্বিতীয় কার্গো গেটের শিলান্যাস ও সীমান্ত পরিদর্শন করবেন তিনি।

এরপর মধ্যাহ্নভোজ সেরে কলকাতা রওনা হবেন। কলকাতায় ফিরে নিউটাউনের একটি বেসরকারি হোটেলে রাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। সন্ধ্যায় সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর শ্রী শাহ দিল্লি রওনা হবেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…