West Bengal

3 years ago

suspends CID investigation on Jitendra Tiwari : কম্বলকাণ্ডে জিতেন্দ্রর সিআইডি তদন্তে হাই কোর্টের স্থগিতাদেশ

Jitendra Tiwari
Jitendra Tiwari

 

কলকাতা, ৩১ মার্চ  : কয়লা পাচার মামলায় কলকাতা হাই কোর্টে স্বস্তি পেলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। শুক্রবার সিআইডি তদন্তের উপর স্থগিতাদেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।

বিচারপতির নির্দেশ, আপাতত তদন্ত করতে পারবে না সিআইডি। জিজ্ঞাসাবাদের যে নির্দেশ নিম্ন আদালত দিয়েছে, তা-ও স্থগিত থাকবে। রাজ্যকে জানাতে হবে কেন তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে।

কয়লা পাচারকাণ্ডে জিতেন্দ্রের ভূমিকা খতিয়ে দেখতে চেয়েছিল রাজ্যের গোয়েন্দা সংস্থা। গত বছরের ১০ সেপ্টেম্বর জিতেন্দ্রকে নোটিস দিয়ে ভবানী ভবনে (যেখানে সিআইডির দফতর) হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু সেই নোটিসের উপর স্থগিতাদেশ দিয়েছিল উচ্চ আদালত।

বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে সেই সময় ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। কিন্তু ডিভিশন বেঞ্চেও রাজ্যের আবেদন খারিজ হয়ে যায়। এ বার সিআইডির তদন্তের উপরই স্থগিতাদেশ দিল হাই কোর্ট।


You might also like!