Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Kanchanjungha Express Accident: কুরবানির চেয়েও বড় সাহায্য! উদ্ধারকার্যে মরিয়া ফজলুররা

Kanchanjungha Express Accident (File Picture)
Kanchanjungha Express Accident (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবারে ঘড়ি তখন বলছে ৮টা ১০। ইদের নামাজ সবে সাঙ্গ হয়েছে। বাইরে পড়ছে মুষলধারায় বৃষ্টি। নমাজ় শেষ করে সৌহার্দ্যের কোলাকুলি সেরে সবাই মিষ্টি মুখ করবেন এমনটাই কথা ছিল। দুপুরে গ্রামের ঘরে ঘরে রান্না হবে কুরবানির মাংস। তবে আচমকাই প্রচণ্ড শব্দে কেঁপে উঠল গোটা গ্রাম। মসজিদ থেকে ছাতা মাথায় বাড়ি ফেরার পথে ফজলুর, তালেব, মফিজরা চমকে উঠে দেখলেন, একটা ট্রেনকে পিছন থেকে ধাক্কা মেরেছে একটা মালগাড়ি।

মালগাড়ির ইঞ্জিনের উপরে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গলে দাঁড়িয়ে পড়েছে ট্রেনের পিছনের কামরা। এই কাণ্ড দেখে মুহূর্তেই সম্বিত ফিরে আসে ফজলুরদের। ভয়ঙ্কর কাণ্ড ঘটে গিয়েছে বুঝে সবাই ছাতা ফেলে ছুট লাগালেন রেললাইনের দিকে। পুলিশ, অ্যাম্বুল্যান্সকে খবর দেওয়ার পাশাপাশি ভেঙে তছনছ হয়ে যাওয়া কামরার ভিতর থেকে নিহত ও আহত রেলযাত্রীদের বের করে আনার কাজটা শুরু করলেন তাঁরাই। কোথায় কে আছে, কে বেঁচে, কে মরে সেটা তখনও মাথায় ঢোকেনি। সব কিছু ভুলেই উদ্ধারকাজে ঝাঁপালেন ফজলুররা। বৃষ্টিতে কাকভেজা ভিজে পুলিশ-প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিনভর লড়ল গোটা গ্রাম। পিছনে রইল ইদের মিষ্টিমুখ, কুরবানির মাংস।

You might also like!