Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Free Bus Ride: মহিলাদের জন্য চালু বিনামূল্যে বাস পরিষেবা, প্রয়োজন কিছু নথি

Free Bus Ride for Bengal Women
Free Bus Ride for Bengal Women

 

কলকাতা, ১ জুন : পূর্ব ঘোষণা মতোই পয়লা জুন থেকে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু হয়ে গেল। সরকার গঠনের পর ১ জুন থেকে বিনামূল্যে বাস পরিষেবা কার্যকর করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো সোমবার থেকে সরকারি বাসে মহিলাদের ভাড়া লাগছে না। বাসে উঠলে তাঁদের শূন্য মূল্যের একটি টিকিট দেওয়া হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সর্বত্রই এই সুবিধা মিলছে।

স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য তো বটেই, দূরপাল্লার বাসেও বিনামূল্যে টিকিটের সুবিধা পাচ্ছেন মহিলা যাত্রীরা। সে ক্ষেত্রে মোট ১২টি নথির যে কোনও একটি সংশ্লিষ্ট বাসের কন্ডাক্টরকে দেখাতে হচ্ছে। তার মধ্যে অন্যতম আধার কার্ড। এ ছাড়া, ভোটার কার্ড, সরকারের দেওয়া ১০০ দিনের কাজের কার্ড, আয়ুষ্মান ভারতের কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি পরিচয়পত্র দেখালেই বাসে বিনামূল্যে টিকিট কাটতে পারবেন মহিলারা।

You might also like!