Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Kendua Tourist Spot: পাখিদের বাঁচাতে কেন্দুয়ায় বিশেষ ব্যবস্থা বনদফতরের

Forest Department Take Steps To Save Of Kendua Bird (Symbolic picture)
Forest Department Take Steps To Save Of Kendua Bird (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে ও পরিবেশের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে পাখিদের একটি বিশেষ ভূমিকা রয়েছে। কিন্তু পুরুলিয়ার গ্রাম সংলগি বনাঞ্চলে নির্বিচারে পাখি ধরা ও নিধন চলছিল। এবার পাখিদের জন্য বিশেষ পাহারার ব্যবস্থা করল বনদফতর। গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হলো সার্চ লাইট। তাতেই খুশি পাখির জন্য পর্যটকদের কাছে পরিচিত ঝাড়গ্রামের কেন্দুয়া গ্রামের বাসিন্দারা। সমস্যার কথা জানতে পেরে ২৪ ঘণ্টার মধ্যে গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে পাহারার ব্যবস্থা করলেন জামবনির রেঞ্জ অফিসার পাপন মহান্ত। 

বাংলার অতি দুষ্প্রাপ্য শামুকখোল এলেও, এখানে দুধরাজ, জ্যোৎস্ন বক, মোহনচূড়ার মতো একাধিক পাখির দেখা মেলে কেন্দুয়া গ্রামে। অতিথি পাখিদের আগলে রাখতে কেন্দুয়ার বাসিন্দারা চেষ্টা করলেও চোরাশিকারিদের আনাগোনা বেড়ে যাওয়ায় চিন্তা হচ্ছিল সকলের।

দিনের বেলা চোখে চোখে রাখলেও রাতে চোরাশিকারিদের আটকানো সম্ভব হচ্ছিল না। কেন্দুয়া গ্রামের বাসিন্দা দুবরাজ মাহাতো বলেন, ‘একটু দেরিতে হলেও বনদফতরের টনক নড়েছে। রাতে বনকর্মীদের দিয়ে পাহারার ব্যবস্থা করেছে। গ্রামে সার্চ লাইটও দিয়েছে। দিনের বেলায় গ্রামবাসীরা সবসময় নজরদারি করে। কিন্তু রাত এগারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ সময়। গ্রামবাসীরা ঘুমিয়ে পড়লেই চোরাশিকারিরা এসে পাখিদের বস্তায় ভরে নিয়ে চলে যাচ্ছিল।এবার সেই দায়িত্ব গ্রামবাসীরা নিজেরাই তাদের কাঁধে তুলে নিলেন। 

You might also like!