Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Skill Hub was inaugurated at Gaur College: উত্তরবঙ্গের প্রথম স্কিল হাবের উদ্বোধন হল মালদার গৌড় কলেজে

Gaur College (File Picture)
Gaur College (File Picture)

 

মালদা : মালদার গৌড় কলেজে উত্তরবঙ্গের প্রথম স্কিল হাবের উদ্বোধন হল । বৃহস্পতিবার স্কিল হাবের উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনার আওতায় খুলল এই স্কিল হাব।

এই স্কিল হাবে ছয়টি বিষয়ে দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। এই বিষয়গুলি হল, গ্রাফিক্স ডিজাইন, হেলথ কেয়ার হাইজিন, এপ্রেন্টিস বিউটিশিয়ান, ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, যোগা প্রশিক্ষণ। এই বিষয়গুলিতে ছয় মাসের ডিপ্লোমা কোর্স করতে পারবেন আগ্রহীরা। কোর্স শেষে দেওয়া হবে সার্টিফিকেট। থাকবে কর্মসংস্থানের সুযোগ। প্রত্যেকটি কোর্স হবে বিনামূল্যে।

শুধু গৌড় কলেজের ছাত্র-ছাত্রীরা নয় কোর্সগুলির জন্য উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে যে কেউ আবেদন করতে পারবে। দক্ষতা উন্নয়ন মন্ত্রকের ওয়েবসাইটে হবে রেজিস্ট্রেশন। কোর্সে ভর্তির আবেদন করার জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। গ্রাফিক্স ডিজাইন কোর্সের ক্ষেত্রে সিট সংখ্যা থাকছে ৪০। অন্যান্য কোর্সের ক্ষেত্রে সিট সংখ্যা থাকছে ৫০।

গৌড় কলেজের দক্ষতা উন্নয়ন প্রকল্পের কো-অর্ডিনেটর ড: অনির্বাণ রায় জানান, বৃহস্পতিবার এই স্কিল হাবের উদ্বোধন হয়। কলেজ চত্বরে বিভিন্ন কক্ষে হবে এই কোর্সগুলির ক্লাস। গন জ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাসিফা খান লদি জানান, উত্তরবঙ্গের প্রথম কোনও কলেজে এই স্কিল হাব খুলল। এর ফলে ছাত্র-ছাত্রীদের অনেক সুবিধা হবে। এই কোর্সগুলি বাইরে কোথাও করতে গেলে অনেক ব্যয় সাপেক্ষ।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…