Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

সরকারি শিক্ষকদের অতিরিক্ত আয়ে নজর, প্রাইভেট টিউশন নিয়ে নতুন নির্দেশিকা

Government teachers private tuition
Government teachers private tuition

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সরকারি ও সরকার-পোষিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে কড়া অবস্থান নিল স্কুল শিক্ষা দপ্তর। নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কোনও শিক্ষক গৃহশিক্ষকতা করতে পারবেন না। নিজ স্কুলের বা অন্য কোনও স্কুলের পড়ুয়াকে ব্যক্তিগতভাবে পড়ালে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। জেলা স্কুল পরিদর্শক এবং স্কুল শিক্ষা দপ্তর যৌথভাবে এই নিয়ম কার্যকর করবে। দীর্ঘদিন ধরে চলা প্রাইভেট টিউশনের প্রবণতায় রাশ টানতেই এই কঠোর পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

২০০৯ সালের শিক্ষার অধিকার আইনের ২৮ নম্বর ধারায় সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন নিষিদ্ধ করা হয়েছে। অতীতে এই নিয়ে বিতর্ক হলেও প্রবণতা রোধ করা যায়নি বলেই অভিযোগ। এবার জাতীয় মানবাধিকার কমিশন থেকে বিজ্ঞপ্তি পেয়ে কঠোর পদক্ষেপ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তর সব জেলার স্কুল পরিদর্শকদের সাফ জানিয়ে দিল, যদি কোনওভাবে এই সংক্রান্ত অভিযোগ পাওয়া যায় তাহলে সেই অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত, প্রাইভেট টিউশন করা শিক্ষকদের একাংশ টিউশন না পড়ার জন্য ছাত্রছাত্রীকে হুমকি দিয়েছেন বা পড়াশোনায় কম নম্বর দেওয়ার ভয় দেখিয়েছেন, এমন অভিযোগ আছে। শাস্তির ভয়ে এবার এই সংস্কৃতি বন্ধ হবে বলে মনে করা হচ্ছে। 

শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “সব থেকে বেশি নজর দেওয়া উচিত স্কুলের সার্বিক পরিকাঠামো এবং মানোন্নয়নে। তা হলে গৃহশিক্ষকদের সাহায্য নিতেই হবে না। অভিভাবকরা কেন অভিজ্ঞ শিক্ষকদের কাছে যাচ্ছেন সেটাও তো দেখতে হবে। স্কুল থেকেই যদি সেই শিক্ষা সম্পূর্ণ হয় তা হলে তো আর অন্য গৃহশিক্ষকের প্রয়োজন নেই।”

মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি আবার ছাত্র-শিক্ষক অনুপাত আগে ঠিক করে বিজ্ঞানভিত্তিক সিলেবাস রূপায়ণের দাবি তুলেছে। সরকারের এই পদক্ষেপে খুশি ‘বিশুদ্ধ’ প্রাইভেট টিউটররা। পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি জানিয়েছে, নতুন বিজ্ঞপ্তির জন্য তারা আশাবাদী। পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে সমিতির পক্ষ থেকে বিধায়কদের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা যদি শুধু কাগজ কলমেই থেকে যায় তাহলে রাজ্যজুড়ে আন্দোলন শুরুর হুঁশিয়ারিও দিয়েছে সমিতি।

You might also like!