
কলকাতা, ৮ জুলাই : উত্তরবঙ্গে ফের দুর্যোগের শঙ্কা! ভারী থেকে অতি ভারীর সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে আগামী দুই দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ১০ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে পাহাড়ে ধস নামতে পারে। দক্ষিণবঙ্গে অবশ্য আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বৃষ্টি হলেও তা হবে সামান্য। কলকাতা ও আশেপাশের জেলার আবহাওয়া থাকবে মেঘাচ্ছন্ন। তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি।
