Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Accident :বুনিয়াদপুরে অসুস্থ মেয়েকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু বাবার, আহত ৩

Acci8dent
Acci8dent

 

বুনিয়াদপুর, ১৬ মে  : মালদার বুনিয়াদপুর ট্রাফিক সিগন্যালে ৫১২ জাতীয় সড়কে হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মেয়েকে দেখতে যাওয়ার পথে লরির নীচে চাপা পড়ে মৃত্যু হল বাবার। ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মালদা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গোসাই দাস মণ্ডল(৭০)। গুরুতর আহতরা হলেন বঙ্কিম মণ্ডল (৩২), রুপালি মণ্ডল (২৫) ও তিন বছরের শিশু রূপক মণ্ডল। এদের প্রত্যেকের বাড়ি গঙ্গারামপুর লোহাগঞ্জ এলাকায়। সোমবার মৃতের মেয়ে বংশীহারী বিশ্বনাথপুরের গীতা মণ্ডল রশিদপুর হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি হন। খবর পেয়ে বাবা গোসাইদাস মণ্ডল গতকাল রাতে বিশ্বনাথপুরে মেয়ের বাড়িতে যান। মঙ্গলবার সকালে তিনি আরেক মেয়ে রুপালি মণ্ডল, জামাই বঙ্কিম মণ্ডল সহ তিন বছরের নাতি রূপক মণ্ডলকে নিয়ে জামাইয়ের বাইকে চেপে বিশ্বনাথপুর থেকে রশিদপুরে চিকিৎসাধীন মেয়েকে দেখতে রওনা দেন। বুনিয়াদপুর ট্রাফিক পয়েন্টের কাছে আসতেই সামনে থাকা একটি ডিম বোঝাই লরি হঠাৎ সিগনাল পড়ে যাওয়ায় গতি কমে যায়। ওই সময় পিছনে থাকা বাইকটি লরিটিকে পাশ কাটিয়ে সামনে যেতেই লরির সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই লরির নীচে গোসাই বাবু সহ তার নাতি ঢুকে পড়ে। বাকিরা রাস্তায় ছিটকে পড়ে। লরির গতি কম থাকায় গোসাইবাবুর মাথায় গুরুতর আঘাত লাগলেও তিন বছরের শিশুটির সামান্য আঘাত লাগে। স্থানীয়রা লরির নীচ থেকে দুজনকেই টেনে বের করেন। চারজনকেই স্থানীয় রশিদপুর হাসপাতালে আনা হয়। চিকিৎসক গোসাই বাবুকে মৃত বলে ঘোষণা করে। বাকি তিনজনের প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। পুলিশ লরি ও বাইকটিকে থানায় নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…