
মুর্শিদাবাদ, ১৭ জুলাই : শুক্রবার মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশনের পরে গোবিন্দপুর রেলগেটে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কায় তিন পড়ুয়া-সহ ৪ জনের মৃত্যু হয়েছে। এদিন এই দুর্ঘটনার পরপরই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি রেলমন্ত্রীকে জানিয়েছি। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, শুক্রবার লেভেল ক্রসিং পার হওয়ার সময় মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা মারে একটি ট্রেন। দুর্ঘটনায় তিন পড়ুয়া-সহ ৪ জনের মৃত্যু হয়েছে। এদিন সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে। আশঙ্কাজনক অবস্থায় আরও তিন পড়ুয়া এবং গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ট্রেনের ধাক্কায় স্কুলগাড়িটি পুরো দুমড়েমুচড়ে গিয়েছে।
